চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

‘উপজেলা পরিষদ নির্বাচন’ কাপ্তাই ইউপি থেকে দলীয় প্রার্থী না দেওয়ায় অা’লীগ নেতাকর্মীদের উত্তেজনা

প্রকাশ: ২০১৯-০২-০৬ ২৩:৪৫:১৫ || আপডেট: ২০১৯-০২-০৬ ২৩:৪৫:১৫

নূর হোসেন মামুন, কাপ্তাই : অাসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাপ্তাই ইউনিয়ন থেকে ক্ষমতাসীন অাওয়ামীলীগের কোন প্রার্থী না দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন দলীয় নেতৃবৃন্দরা। বুধবার বিকেলে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ইউপি অা’লীগের উদ্যোগে ক্ষুব্ধ নেতাকর্মীদের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় তাদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হতে দেখা যায়।দলের নীতি নির্ধারকেরা যদি পূর্বের ন্যায় অপরিচিত মূখকেই অাবার নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেন তাহলে উক্ত প্রার্থীকে এই ইউনিয়নে ঢুকতেও দেওয়া হবেনা। প্রয়োজনে বিদ্রোহী প্রার্থী দাড় করিয়ে তার পক্ষে কাজ করারও হুশিয়ারী দেন নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন, কাপ্তাই ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি বাবু সাগর চক্রবর্ত্তী। ক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা অা’লীগের সহ সভাপতি ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ, জেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, উপজেলা অা’লীগের শ্রম বিষয়ক সম্পাদক অাব্দুল কাসেম, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের কাপ্তাই শাখার সাধারণ সম্পাদক অাব্দুল ওহাব, উপজেলা ছাত্রলীগের সভাপতি নূর উদ্দির সুমন, ইউপি অা’লীগের সাংগঠনিক সম্পাদক অাকতার অালম, ইউপি অা’লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিলদার কবির, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ নেতা মো. মোশাররফ হোসেন, বদরুল অালম জিকু প্রমূখ।

এসময় অারও ক্ষোভ প্রকাশ করেন, যুব মহিলালীগ অাহ্বায়ক অায়শা সিদ্দিকা, মো. ইলিয়াছ, মাহমুদুল্লাহ, মো. মিস্টার, মো. সাইফুল ইসলাম, মো. তারেক, মো. ফরিদ, অাব্দুল মান্নান, মো. সৈকত, সুলতান, মো. শাহীন বুলবুল, অাব্দুল মালেক ফকির সহ অারও অনেকে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা অা.লীগ সিনিয়র সহ-সভাপতি খালেকুর নূর সিকদার, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের অাঞ্চলিক শাখার সভাপতি মীর মহসিনুল হক, ইউপি অা’লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদল সহ বিপুল সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা। উপজেলা অা’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ইঙ্গিত করে কাপ্তাই ইউপি অা’লীগের ক্ষুব্ধ এসব নেতাকর্মীরা বলেন, অামাদের সাথে কোন প্রকার সমন্বয় অথবা যোগাযোগ ছাড়াই তাদের ইচ্ছায় একক ভাবে প্রাথী বাছাই করা হয়। শুধু নির্বাচন অাসলেই বড় বড় নেতারা অামাদের ব্যবহার করে থাকে। অার নির্বাচন শেষ হয়ে গেলে অামরা কেমন অাছি, অামাদের সুবিধা-অসুবিধা দেখার মতো কেউ থাকেনা। অথচ সম্প্রতী রাঙামাটি অাসনে অা’লীগের জয়লাভে কাপ্তাই উপজেলার মধ্যে সব চেয়ে বেশি অবদান ছিল কাপ্তাই ইউনিয়নে। সমগ্র রাঙামাটির মধ্যে কাপ্তাই ইউপি হচ্ছে অা’লীগের অন্যতম ঘাঁটি। অথচ এই ইউনিয়ন থেকে কাউকে দলীয় মনোনয় দেওয়া হয়নি।

বক্তারা অারও বলেন, কাপ্তাই ইউনিয়ন থেকে অাসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যদি ক্ষমতাসীন অাওয়ামীলীগের দলীয় কোন প্রার্থীর মনোনয়ন দেওয়া না হয় তাহলে দলীয় প্রার্থীর পক্ষ এই ইউনিয়নের অা.লীগ ও তার অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী নির্বাচনী কর্মকান্ড থেকে অংশগ্রহণ করবেনা। পাশাপাশি এক যোগে গন হারে পদত্যাগের হুসিয়ারী প্রদান করেন তারা। দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার পরেও যখন এই ইউনিয়নের নেতাকর্মীরা মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন সেক্ষেত্রে পদত্যাগ ছাড়া তাদের হাতে অার কোন অপশন নেই। সভাপতির বক্তব্যে সাগর চক্রবর্ত্তী বলেন, বৃহস্পিতবার (৭ই ফেব্রুয়ারি) ইউনিয়নের অা.লীগের নেতৃবৃন্দরা রাঙামাটি জেলা অা’লীগের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নিবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *