মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৬ ২০:৩১:১০ || আপডেট: ২০১৯-০২-০৬ ২০:৩১:১০
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ বৃহত্তর চট্টগ্রাম থেকে প্রকাশিত পাঠকনন্দিত দৈনিক সাঙ্গু পত্রিকা থেকে আবারো আজীবন ক্রেস্ট সম্মাননা পেল অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টা আবদুল হামিদ। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) কক্সবাজার রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে অনুষ্ঠিত পত্রিকাটির বার্ষিক প্রতিনিধি সম্মেলনে সাংবাদিক আবদুল হামিদকে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করেনন প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথি কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবির হোসেন ছিদ্দিকীসহ অতিথিররা।
গত ২০১৭ সালেও দৈনিক সাঙ্গুর বিশেষ সম্মাননা ক্রেস্ট পেয়ে ছিলেন নাইক্ষ্যংছড়ির প্রবীণ সাংবাদিক আবদুল হামিদ । প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সৈকত পত্রিকার সম্পাদক মাহবুবর রহমান চৌধুরী, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, চ্যানেল টুয়েন্টিফোর এর অনুসন্ধানী প্রতিবেদক এম.এম আকরাম হোসাইন, রেডিয়েন্ট ফিস ওয়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী, মহাব্যবস্থাপক মোহাম্মদ নিজামুল ইসলাম, পরিচালক লায়ন মোহাম্মদ আব্দুল্লাহ ভূঁইয়া (শাহাদাত)।
আরো বক্তব্য রাখেন দৈনিক সাঙ্গুর যুগ্ন সম্পাদক বদরুল ইসলাম মাসুদ, নির্বাহী সম্পাদক মাহতাব উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক মনির হোসেন সিদ্দিকী প্রমুখ। এ সময় পত্রিকাটির কলাকুশলী, বিভিন্ন জেলা- উপজেলা প্রতিনিধিসহ সংবাদদাতারা উপস্থিত ছিলেন।