চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া আইনজীবী সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত হুইপ সামশুল হককে সংবর্ধনা

প্রকাশ: ২০১৯-০২-০৬ ২৩:৫৪:০৯ || আপডেট: ২০১৯-০২-০৬ ২৩:৫৪:০৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া আইনজীবী সমিতির পক্ষ থেকে মহান জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপ পটিয়া থেকে তিন তিন বার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া আদালতের পিপি বদিউল আলম, আইজীবী সমিতির সভাপতি দীপক শীল, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, এড. রেফায়েত হোসেন ফারুকী, মিন্টু আচার্য্য, নুর মোস্তাফা প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ হুইপ সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, পটিয়া উন্নয়নে সাংসদ সামশুল হক চৌধুরী গুরুত্বপূর্ণ অবদান রাখায় আজ রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হয়েছেন। তারা পটিয়া আদালতের নতুন ভবন নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যেতে নব নির্বাচিত হুইপ এর সুদৃষ্টি কামনা করেন। এসময় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, পটিয়ার প্রাচীণ এ আদালত ভবনের প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যাতে এটি শেষ করে জনগণের কল্যাণ নিশ্চিত করা যায় তার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *