চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

লোহাগাড়ায় জালনোটসহ আটক ২

প্রকাশ: ২০১৯-০২-০৬ ২০:২৭:৩৫ || আপডেট: ২০১৯-০২-০৬ ২০:২৭:৩৫

লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলায় ২৩টি হাজার টাকার মূল্যের জালনোটসহ ২ জনকে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃতরা হলেন সাতকানিয়া উপজেলার ছদহা ইউনিয়নের রোয়াজী পাড়ার সমশু মিয়ার পুত্র এনামুল হক (৩২) ও বোয়ালখালী উপজেলার ছৈয়দপুর এলাকার মোঃ হোসেনের পুত্র মোঃ জসিম ওরফে দিদার (২৫)। এব্যাপারে ৬ ফেব্রুয়ারী আটকদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

অভিযোগ সূত্রে, আটকরা গত ৫ ফেব্রুয়ারী রাত ৯ টায় সাহেদের দোকান থেকে এক প্যাকেট গোল্ডলিপ সিগারেট নিয়ে হাজার টাকা মূল্যের একটি নোট দেয়। দোকানদার সাহেদ নোটটি জাল বললে তারা দ্রুত পালানোর চেষ্ঠা করে । এসময় উপস্থিত জনতা তাদেরকে আটক করে। এসময় তাদের পকেটে তল্লাশি চালিয়ে হাজার টাকা মূল্যের আরো ২৩টি জাল নোট উদ্ধার করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় জনতা তাদেরকে জালনোটসহ পুলিশের কাছে সোর্পদ করে। এঘটনায় চুনতি ইউনিয়নের সাতগড় গ্রামের নয়া পাড়ার মোঃ খলিলুর রহমানের পুত্র দোকানদার মোঃ সাহেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। একইদিন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *