জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৭ ২৩:৪৩:২২ || আপডেট: ২০১৯-০২-০৭ ২৩:৪৩:২২
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য,বাংলাদেশ নাথ সমিতির সাধারণ সম্পাদক ও বারশত কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বাবু পুলিন বিহারী নাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আনোয়ারা-কর্ণফুলী থেকে বার বার নির্বাচিত সাংসদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর ও বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্।
এক বিবৃতিতে তাঁরা বলেন,পুলিন বিহারী নাথের মৃত্যুতে দেশ একজন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবীণ রাজনীতিককে হারালো,যার শূণ্যতা অপূরণীয়। বাবু পুলিন বিহারী নাথ বৃহস্পতিবার বেলা দুইটার সময় বার্ধক্যে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ৩ ছেলে এক মেয়ে,স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।