চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

উচ্চতা ভীতিকে জয় করা সৌদি আরবের প্রথম নারী এয়ারবেটিক পাইলট আদওয়া

প্রকাশ: ২০১৯-০২-০৭ ২২:৫০:০৯ || আপডেট: ২০১৯-০২-০৭ ২২:৫০:০৯

খলিল চৌধুরী, সৌদিআরব : উন্নত বিশ্বের প্রথম সারির দেশে মধ্যপ্রাচ্য সৌদি আরবের প্রথম এয়ারবেটিক নারী পাইলট আদওয়া- উচ্চতা ভীতিকে জয় করা সৌদি আরবের প্রথম নারী এয়ারবেটিক পাইলট এ নারী। উচ্চতা ভীতি ছিল তার । সঙ্গে ছিল ভয়কে জয় করবার ইচ্ছা । বর্তমানে সে সৌদি আরবের প্রথম এয়ারবেটিক নারী পাইলট ! মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম বিমানচালনা স্কুলে পাইলট হিসেবে প্রশিক্ষণ নেন তিনি । অভিজ্ঞতার কথা তার মুখ থেকে -“বাণিজ্যিক পাইলট হিসেবে প্রশিক্ষণের সময় একদিন আমার কলিগ অনেক উঁচুতে বিমানের ইঞ্জিন বন্ধ করে দেয় ! খুব দ্রুত বিমান নিচের দিকে পতিত হতে থাকে । একদম শেষ মুহূর্তে মাটিতে আঘাত হানার একটু আগে সে আবার ইঞ্জিন চালু করে দেয় । উপরে উঠতে থাকে বিমান ! এই সাংঘাতিক অভিজ্ঞতা উড়ার জন্য আমাকে সাহস যোগায় !

” তিনি বলেন, পাইলট হিসেবে একা ফ্লাই করতে গিয়ে তার দ্বিতীয় ফ্লাইটটি ছিল সবচে কঠিন । কারণ, তখন মাত্র তিনি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন । প্রথমবার একা বিমান উড়াচ্ছেন । তার আগ পর্যন্ত ছিলেন অন্য কলিগদের সঙ্গে । প্রথম এয়ারবোটিক পাইলট বহুল প্রতিভাধর সৌদি নারী আদওয়া পুরস্কার বিজয়ী করি। একজন উদ্যোক্তা, স্টক বিশ্লেষক, ক্যাপিটাল ট্রেডিং মার্কেট প্রতিযোগিতার বিজয়ী, একজন পেশাদার গিটারবাদকও তিনি । প্রথমবার একা একা বিমান চালনার অভিজ্ঞতা বিষয়ে আদওয়া বলেন, অবতরণের সময় হঠাৎ বাতাসের গতিপথ পরিবর্তন হয়ে যায় । প্রশিক্ষণের সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তখন তিনি বিমানের ইঞ্জিন বন্ধ করে দেন । বিমান এরপর বাতাসের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত নিচে নেমে আসে নিরাপদে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *