চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী মনোনয়নপত্র জমাদান

প্রকাশ: ২০১৯-০২-০৭ ২৩:৪৭:৩৬ || আপডেট: ২০১৯-০২-০৭ ২৩:৪৭:৩৬

চকরিয়া অফিস : চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার বিকালে ধানমন্ডি আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনীতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

বৃহস্পতিবার বিকালে নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়ন ফরম পুরণ করে জমাও দিয়েছেন। জানা যায়, আগামী উপজেলা নির্বাচনে গিয়াস উদ্দিন চৌধুরী চকরিয়া উপজেলায় প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। তিনি ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। মাঠে ময়দানে গণসংযোগ ও মতবিনিময় সভাও অব্যাহত রেখেছেন। তিনি বিভিন্ন পেশাজীবিদের সাথেও একাধিক বৈঠক করেছেন। গত ২৮ জানুয়ারী ফাঁশিয়াখালী ইউনিয়নে কে রহমান কনভেনশন হলে চকরিয়া উপজেলা আওয়ামীলীগ, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগ ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যৌথ সিদ্বান্তক্রমে প্রথমে তার নাম প্রস্তাব করে কেন্দ্রীয় আওয়ামীলীগ বরাবর পাঠানো হয়েছে।

গত ২৩ জানুয়ারী ডুলাহাজারা বনবিভাগের বিশ্রামাগারে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের ১৭জন ইউপি চেয়ারম্যান ও একটি পৌরসভার মেয়র সহ সর্বসম্মতিক্রমে গিয়াস উদ্দিন চৌধুরীকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তারাও আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামীলীগ বরাবর লিখিতভাবে জানিয়ে দিয়েছেন। এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকরাও গিয়াস উদ্দিন চৌধুরীর একক প্রার্থী হিসেবে তার নাম পাঠিয়েছেন।

এদিন মনোনয়ন ফরম জমাদানের সময় উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আর চৌধুরী ও চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন ছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতার্কমীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *