মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৭ ২৩:৫০:১৭ || আপডেট: ২০১৯-০২-০৭ ২৩:৫১:০৬
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ সৌদি আরবে দীর্ঘদিন অবস্থান শেষে ছুটিতে এসে বিশাল সংবর্ধনা পেলেন বিশিষ্ট দানবীর প্রবাসী আলহাজ্ব শামসুল আলম। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ির বাইশারী মডেল নুরানী ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান সহ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় প্রবাসী শামসুল আলম আবেগাপ্লুত হয়ে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আমার আলাদা চিন্তা-চেতনা রয়েছে। আমি সব সময় ধর্মীয় কাজকেই অগ্রাধিকার প্রদান করি। বাইশারী মডেল নুরানী ইবতেদায়ী মাদ্রাসাটি আমাকে প্রবাসী উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব আমি যাতে নিরলস ভাবে পালন করতে পারি, এ জন্য উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে দোয়া প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারন সম্পাদক মোঃ নুরুল আলম, মাদ্রাসা সুপার মাওলানা এরফান আজিজী, সংবাদকর্মী মাহমুদুল হক আরমান, ঈদগড় ভাই ভাই ফার্নিসার সমিতির প্রতিষ্ঠাতা মোঃ ইউসুফ, শিক্ষক হামিদুল হক, স্থানীয় বাসিন্দা নুরুল কবির, মাওলানা আব্দুল্লাহ প্রমুখ। নাইক্ষ্যংছড়ির বাইশারী বালিকা মাদ্রাসায় অভিভাবিকা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইসলামী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসায় অভিভাবিকা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসার মাঠে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে এ সমাবেশ শুরু করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবদুল হামিদ। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভানেত্রী নুর জাহান, প্রতিষ্টাতা মীম ছালেহ আহমদ, পরিচালনা কমিটির সদস্য ইলিয়াছ সওদাগর, সাবেক ইউপি সদস্য আয়েশা বেগম, বিশ্ববিদ্যালয় ছাত্রী জোবায়েরা, শিক্ষিকা রাবেয়া বশরী, কমিটির সদস্য আবদুল করিম বান্টু, সুপার রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া সমাবেশে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জাকের হোসেন, রহিমা বেগম, মোকারমা বেগম, সাবেক শিক্ষক জোবেদা খানম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সহ ক্রীড়া সম্পাদক মোঃ,শাহীন, নির্বাহী সদস্য মুফিজুর রহমান, শিক্ষক মাওলানা মোঃ,হোছাইন, মাস্টার মোঃ রফিক প্রমুখ। এছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক, অভিভাবিকাগন উপস্থিত ছিলেন।