চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় প্রতিবন্ধী শিশুদের তারুণ্যের সংশপ্তকের শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ২০১৯-০২-০৭ ২৩:৪১:৩২ || আপডেট: ২০১৯-০২-০৭ ২৩:৪১:৩২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টায় তারুণ্যের সংশপ্তকের উদ্যোগে প্রতিবন্ধী শিশুর ৩০ পরিবারকে ৬০ পিস শীতবস্ত্র বিতরণ ও একজন শারীরিক প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার প্রধান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু ইউসুফ মো. ওয়াহিদ উল্লাহ।

বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক অলক দাশ, সুতপা চক্রবর্ত্তী, মহিলা সমিতি পটিয়ার সভাপতি শীলা দাশ, তাড়না ট্রাস্টের প্রধান নির্বাহী মো. সোলায়মান, দৈনিক জনতা প্রতিনিধি সেলিম চৌধুরী, মানবজমিন প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ডিপিও পটিয়ার সভাপতি মো. আবদুর রহিম, মো. মোমিন আলী, মো. নাঈম প্রমুখ। সভায় প্রধান অতিথি প্রতিবন্ধীদের পাশে থাকার জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *