চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় বন্য হাতির আক্রমনে হতাহত দের সরকার প্রদত্ত ক্ষতিপূরণ প্রদান

প্রকাশ: ২০১৯-০২-০৭ ২৩:৩৭:৩২ || আপডেট: ২০১৯-০২-০৭ ২৩:৩৭:৩২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে পটিয়া বনরেঞ্জ কার্যালয়ে বৃহস্পতিবার বন্যপ্রানী কর্তৃক আক্রান্ত ৫৩ পরিবারকে ক্ষতি পূরণ প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এতে পটিয়া আনোয়ারা, কর্নফুলী উপজেলার ক্ষতিগ্রস্থরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: মোজাম্মেল হক শাহ চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আলী সহ রেঞ্জ কর্মকর্তা উমর ফারুক ও পটিয়া রেঞ্জের দায়িত্বরতরা এতে উপস্থিত ছিলেন।

এতে ক্ষতি পূরণ পাওয়ায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এই প্রথম এ অঞ্চলে বন্য প্রাণীর আক্রমনে হতাহতরা ক্ষতিপূরণ পেলো। যা এ পরিবার গুলোর আগামীতে বেঁচে থাকার নতুন ঠিকানা গড়ে দেবে। এতে পটিয়া বনরেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, হাতিসহ বন্য প্রানির আক্রমনে নিহতদের সরকার ক্ষতিপুরণ দিয়ে আজ তাদের শোককে শক্তিতে পরিণত করে পরিবারগুলোকে নতুন করে বেঁচে থাকার আশা জাগিয়ে দিয়েছে।

কারণ এ পরিবারগুলো তাদের পরিবারের উর্পাজনক্ষম এ ব্যক্তিদের হারিয়ে এতদিন মানবেতর জীবন যাপন করছিল। আজ তারা সরকারীভাবে পাওয়া অনুদান আয় বর্ধক কোন কাজে লাগিয়ে জীবন ধারন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। তিনি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী সহ উধ্বর্তন কর্মকর্তারা এ অনুদান আনতে সহায়ক ভুমিকা রাখায় পটিয়া বন রেঞ্জের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় বিভাগীয় বন কর্মকর্তা বলেন, বতমান সরকার বন্যপ্রানীর আক্রমনে হতাহতদের ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়ে মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আজ আমি তাদের পরিবারের মাঝে চেক তুলে দিতে পারায় খুবই ভাল লাগছে। তিনি বন্য প্রানী নিধন না করে সহায়ক পরিবেশ নিশ্চিত্ব করতে সকলের প্রতি আহবান জানান। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রতিনিধিরা কান্নায় ভেংগে পড়েন। জানা যায়, গত এক বছরে হাতির আক্রমনে পটিয়ার আনোয়ারার নিহত আবদুর রহমান পটিয়ার কেলিশহরের বিধান দে, কর্নফুলী র বেলাল আহমদ মারা যায়। ক্ষতিগ্রস্থ হয় আনোয়ারার, এস এম গিয়াস উদ্দিনের মাতা খতিজা বেগম ও মোহাম্মদ নুর। তাদের পরিবারকে গতকাল দক্ষিণ বন বিভাগ ক্ষতিপূরণ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *