চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির ব্যবসায়ী দুলাল হত্যার ঘটনায় গ্রেফতার-২ ছিনিয়ে নেয়া মোটর সাইকেল ও মোবাইল উদ্ধার

প্রকাশ: ২০১৯-০২-০৭ ২২:৫২:৪০ || আপডেট: ২০১৯-০২-০৭ ২২:৫২:৪০

রফিকুল আলম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং-কাঞ্চননগনর-ফটিকছড়ি পৌরসভার ত্রি মোহনার চেঙ্গেরমুখ বইল্লার দোকানের পূর্ব পার্শ্বে গত ২ ফেব্রুয়ারী রাতে ছিনতাইকারীদের হাতে নিহত ডেকোরেশন ব্যবসায়ী জনৈক মোঃ মনছুর আলী প্রকাশ দুলাল (৪৫)কে হত্যার ঘটনার ৫ দিনের ভিতর ৬ ফেব্রুয়ারী রাতে মো:পারভেজ (২৬) ও মো: হেলাল উদ্দিন (২৬) কে ফটিকছড়ি থানা পুলিশ গ্রেফতার করে। এসময় তাদের নিকট হতে উক্ত ব্যবসায়ী দুলালের ব্যবহৃত মোটর সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ওসি মো: বাবুল আকতার ৭ ফেব্রুয়ারী দুপুরে থানায় এক প্রেস ব্রিফিং করে এ ঘটনার বিস্তারীত বর্ণনা করেন। তিনি বলেন, এ সংক্রান্তে দুলালের শ্যালক মো: নাছির উদ্দিন বাদী হয়ে থানায় ০২(০৩) ২০১৯ ইং অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী থানার এস আই রিদুয়ানুল হক ৬ ফেব্রুয়ারী সিএসপি চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে মো: পারভেজ পিতা- রফিকুল আল,সাং-উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম ওমো: হেলাল উদ্দিন পিতা-অলি আহমদ সাং উত্তর কাঞনগর,দুইল্লা ছড়ি উভয় থানা-ফটিকছড়িকে গ্রেফতার করে।পরে তাদের স্বীকারোক্তি মতে দুলালের নিকট হতে ছিনতাইক করে নিয়ে যাওয়া মোটর সাইকেলটি পাবর্ত্য জেলা বান্দরবনের লামা থানা এলাকা হতে হতে ও ২ টি মোবাইলের মধ্যে ১টি উদ্ধার করে। গ্রেফতারকৃতরা দুলালের নিকট হতে ১১ হাজার ৫ শত টাকা নিয়ে যায় বলে স্বীকার করে।

গ্রেফতারকৃতরা ব্যবসায় দুলালকে প্রথমে মোটর সাইকেল হতে নামেয়ে মাথায় আঘাত করে পরে হাত,প ও মূখ বেধে বলে স্বীকার করেছে বলে ও গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে প্রেস ব্রিফিং এ বলেন। উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারী ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে ব্যবসায়ী মুনসুর আলী প্রকাশ দুলাল গত ২ ফেব্রুয়ারী উপজেলার কাঞ্চননগর হতে রাতে বাড়ী ফেরার সময় ছিনতাইকারীরা হত্যা করে। পর দিন ৩ ফেব্রুয়ারী থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *