চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর নাপোড়া মাস্টার নজির আহমদ কলেজ মাঠে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে জনতার ঢল

প্রকাশ: ২০১৯-০২-০৭ ২৩:৩৪:২১ || আপডেট: ২০১৯-০২-০৭ ২৩:৩৪:২১

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী : বাঁশখালীর নাপোড়া মাস্টার নজির আহমদ কলেজ মাঠে মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে এক বিশাল আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল ও ইসলামী সম্মেলন আজ (৭ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ হাজার হাজার মানুষের উপস্থিতিতে ক্বেরাত সম্মেলনটি জনসমুদ্রে রুপ নেয়। এতে মিশর, সৌদিআরব, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বিশিষ্ট ক্বারীগণ পবিত্র কোরআন থেকে সুললিত কণ্ঠে তিলাওয়াত করেন।

বাঁশখালীর সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা শাহ আবদুল জলিল সাহেব হুজুর ও মাওলানা ইসহাক সাহেব হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্বেরাত মাহফিল ও ইসলামী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, খতীবে বাঙ্গাল মাওলানা জুনাইদ আল হাবিব [ঢাকা]। তাকরীর পেশ করেন, নানুপর মাদরাসার মুহাদ্দিস আল্লামা শাহ কুতুব উদ্দীন নানুপুরী, হাটহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসাইন আজহারী।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্বেরাত মাহফিলের উদ্যোক্তা ও দৈনিক পুর্বদেশ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি। ইসলামী সংগীত পরিবেশন করেন, সংগীত সম্রাট আসহাব উদ্দীন আল আজাদ। মাহফিলে বাঁশখালীর বিভিন্ন মাদরাসার প্রধান, মুফতি, মুহাদ্দিস ও ইমাম খতীবগণ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত ছিলেন। ছবি ক্যাপশন : বাঁশখালীর নাপোড়া মাস্টার নজির আহমদ কলেজ মাঠে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনের জনসমুদ্রে শুভেচ্ছা বক্তব্য রাখছেন, মাহফিলের উদ্যোক্তা ও দৈনিক পুর্বদেশ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *