চট্টগ্রাম, , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের বাকখোলা গিরিধারী ধামে ৩ দিন ব্যাপী মহোৎসব

প্রকাশ: ২০১৯-০২-০৭ ২২:৫৮:০৭ || আপডেট: ২০১৯-০২-০৭ ২২:৫৮:৫৮

মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার সদর ইউনিয়নে বাকখোলা গিরিধারী ধামে ৩দিন ব্যাপী ধর্মীয় মহোৎসব বৃহস্পতিবার (৭ ফেব্রæয়ারী) থেকে শুরু হয়েছে। উক্ত মহতি উৎসবের অনুষ্ঠানমালায় আজ শুক্রবার রয়েছে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম নাম সংকীর্তন। শ্রী শ্রী গিরিধারী ধামের প্রতিষ্ঠাতা শ্রীমৎ সুকদেব গোস্বামী মহারাজ ও শ্রীমন মোহিনী বৈষ্ণবের সন্ন্যাস গ্রহণ তিথি উপলক্ষে বিশ্বশান্তি, দেশ ও জাতির সমৃদ্ধি কল্পে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

প্রতি বৎসরের ন্যায় এবারো উক্ত মহতি অনুষ্ঠানের পৌরহিত্য করবেন পরমহংস পরিব্রাজকাচার্য্য ১০৮ শ্রীমৎ স্বামী শম্ভুনাথানন্দ গিরি মহারাজ মহাতীর্থ মহামন্ডলেশ্বর। । তিনদিন ব্যাপী এই মহতি অনুষ্টানের প্রথম দিন ৭ ফেব্রæয়ারী ছিলো শ্রী শ্রী গীতাপাঠ, ধর্মালোচনা সভা, প্রসাদ বিতরণ, তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ অধিবাস। ৮ ফেব্রæয়ারী আজ শুক্রবার রয়েছে মহানাম যজ্ঞের শুভারম্ভ, ভোগ ও ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ। ৯ ফেব্রয়ারী শনিবার তারকব্রহ্ম নাম যজ্ঞের পূর্ণাহুতি ও নগর কীর্ত্তনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *