চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ’র কমিটি গঠিত

প্রকাশ: ২০১৯-০২-০৭ ২৩:৩০:১৪ || আপডেট: ২০১৯-০২-০৭ ২৩:৩০:১৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে শরীফের আধ্যাত্মিক সংগঠন আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন শাখার কাউন্সিল বুধবার (৬ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের রাজারহাট একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। শফিউল কদর নঈমীর সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ওবাইদুল মোস্তাফা নঈমী ।

মাওলানা আলমগীর হোসাইনের সঞ্চালনায় কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কবির তালুকদার, আনজুমানের মহাসচিব মাওলানা সৈয়দ নিজাম উদ্দিন নঈমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলামুন্নবী নঈমী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম নঈমী, মাওলানা আব্দুল হামিদ নঈমী, মাওলানা রেজাউল করিম নঈমী, রফিকুল ইসলাম নঈমী, এমদাদ হোসাইন চৌধুরী, দানু মিয়া মেম্বার, আবু তাহের তালুকদার প্রমুখ। কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে মাওলানা আব্দুল হামিদ নঈমীকে সভাপতি, মো. সোলায়মান কে সাধারণ সম্পাদক ও মাওলানা রেজাউল করিম নঈমীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ পদুয়া ইউনিয়ন শাখার কমিটি ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *