চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় মাদকের আস্তানায় অভিযান

প্রকাশ: ২০১৯-০২-০৭ ২৩:২৮:০৬ || আপডেট: ২০১৯-০২-০৭ ২৩:২৮:০৬

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় মাদক মামলার পলাতক আসামীর বাড়ি ও আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে এসময় মাদক ব্যবসার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। অভিযানে স্থানীয় চিহ্নিত এক মাদক ব্যবসায়ী মো ওসমানের বাড়ি থেকে ঘরের ব্যবহৃত আসবাবপত্র ও মালামাল ক্রোক করা হয়েছে।

বৃহষ্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার গোডাউন কাদের নগর এলাকায় রাঙ্গুনিয়া থানার একদল পুলিশ এ অভিযান চালান। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা, পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সুমন মোদকসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, “ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের করা মামলার আসামী ওসমান আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর ঘরের মালামাল ক্রোকের নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশে মালামাল ক্রোক করা হয়।

অভিযুক্ত ব্যক্তি এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক মামলাসহ দুটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা বড়িসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির অভিযোগ রয়েছে। মাদক প্রতিরোধে অভিযান নিয়মিত চালানো হবে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *