প্রকাশ: ২০১৯-০২-০৭ ১৬:৫৭:০৯ || আপডেট: ২০১৯-০২-০৭ ১৬:৫৭:০৯
বীর কন্ঠ ডেস্ক:
লোহাগাড়ায় সম্প্রতি নামসর্বস্ব আন্ডার গ্রাউন্ড পত্রিকার ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম বেড়ে গেছ।
সাংবাদিকতা একটি মহত পেশা। এ পেশায় নিয়োজিত ব্যক্তিরা সমাজে কিছুটা হলেও সম্মান পেয়ে থাকেন। তাই অনেক চিহ্নিত চাঁদাবাজ নামসর্বস্ব পত্রিকার পরিচয়পত্র সংগ্রহ করার জন্য উঠে পড়ে লেগেছে। আবার কেউ কেউ কার্ড সংগ্রহ করে নিজেদের বিভিন্ন স্থানে সাংবাদিক হিসেবে জাহির করে বেড়াচ্ছে। এতে প্রকৃত সাংবাদিকরা পড়েছে বিপাকে।
কোন স্থানে কোন ঘটনা ঘটলেই ঐসব সাংবাদিক উপস্থিত হয়ে ব্ল্যাকমেইলিং করে বিভ্রান্তি সৃষ্টি করে। অনেকে আবার গলায় কার্ড ঝুলিয়ে দালালির পাশাপাশি বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন বিষয়ে খবরদারি ও সালিশ-বিচার করে বেড়ায়।
সাংবাদিক পরিচয় দেওয়া কার্ডধারী অনেকেই নিউজ সাজিয়ে লিখতে পারবে কি না সন্দেহ রয়েছে। এমন কিছু আন্ডারগ্রাউন্ড পত্রিকা রয়েছে যারা প্রতিটি উপজেলায় একাধিক প্রতিনিধি নিয়োগ করেছে।
এমনকি তাদের কারোরই নেই নিউজ লেখার অভিজ্ঞতা। কোন রকম কপি পেস্ট করে হুবুহু চালিয়ে দেয় তাদের পত্রিকায় । অথচ ঐসব টাউট-বাটপারদের সঙ্গে থাকে ক্যামেরা, গলায় ঝুলে নামসর্বস্ব পত্রিকার কার্ড।
জরুরী ভিত্তিতে ওসব নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে বিভিন্ন মহল।