আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০২-০৮ ১২:০৫:৪৫ || আপডেট: ২০১৯-০২-০৮ ১২:০৬:৫৩
আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার এর দক্ষিণে মাদ্রাসার পাশে জমি থেকে থেকে আবদুল মুনাফ (৩৮) নামে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় সিএনজি চালক।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি ) সকালের সড়কের পাশে জমিতে লাশ পড়ে থাকতে দেখলে এলাকার লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।নিহত আবদুল মুনাফ লোহাগাড়া উপজেলার পদুয়া নাওগাটা ধলিবিলা শাইর পাড়ার মৃত ফজু মিয়া পুত্র ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, পদুয়া ঠাকুরদিঘী বাজার এর দক্ষিণে মাদ্রাসার পাশে মেইন রোড় এর পূর্ব পাশে ফসলী জমি থেকে সিএনজি চালাক মুনাফের জবাই করা মৃতদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, গত রাতে কোনও এক সময় দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে ফেলে যায়। মুনাফ পেশায় সিএনজি চালক ছিলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।