চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ার ১২৩তম ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা আগামী ১০ ফেব্রুয়ারি

প্রকাশ: ২০১৯-০২-০৮ ২৩:৪৯:৩৭ || আপডেট: ২০১৯-০২-০৯ ০০:০১:৪৬

আলাউদ্দিন, বীর কন্ঠ:

লোহাগাড়ায় ১২৩তম ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা  আগামী ১০ ফেব্রুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হবে।

প্রতি বছর মাঘ মাসের  শেষের রোববার এ মেলা বসে। লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী গ্রামে প্রায় অর্ধ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বসে মেলার স্টল। দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ এ মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।

আশপাশের বিভিন্ন  উপজেলা থেকে হাজার হাজার লোক সমাগম হয় এই মেলায়। মূল মেলা একদিন হলেও মেলার আগে ও পরের দিনও  চলে মেলার বেচা-কেনা।  মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা বিধায় এটি ঘোড়দৌড় মেলা হিসেবে এতদঅঞ্চলে ব্যাপক পরিচিত। ১২৩ বছর আগে  এলাকার প্রখ্যাত আলেম হযরত মাওলানা মোফাজ্জলুর রহমান (রহঃ) এ ঘোড়দৌড় মেলা প্রবর্তন করেন।

প্রসঙ্গত, মাঘ মাসের শেষে রোববার সনাতন ধর্মের অনুসারীরা সূর্য পূজা করে। এ পূজাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসতো। সেখানে জুয়া  খেলাসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপে মুসলিম যুবকেরা জড়িয়ে পড়তো। অপসংস্কৃতি থেকে উদ্ধারের জন্য তিনি সেই থেকে এই গ্রামে প্রতিবছর ধর্মীয় সভা ও  ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলায় চারুকারু, কাঠ-বাঁশ, প্রসাধনী, বেত আসবাবপত্র, তৈজষপত্র, মিষ্টি মাছসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে শত শত স্টলে ক্রেতারা ভিড় করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *