চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী ঘোষণা : পটিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভায়

প্রকাশ: ২০১৯-০২-০৯ ০০:৩৯:৪২ || আপডেট: ২০১৯-০২-০৯ ০০:৩৯:৪২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এক সভা গতকাল স্থানীয় কার্যালয়ে সভাপতি ডা. দিলীপ ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জিতেন কান্তি গুহ, ঋষি বিশ্বাস, মাস্টার শ্যামল দে, স্বপন মিত্র, রনজিৎ চৌধুরী, যদু রঞ্জন চৌধুরী, উত্তম দে, রতন দে, কান্তি লাল ভট্টাচার্য্য, বিশ্বজিৎ দাশ, মাধাই চন্দ্র নাথ, অন্তিকা বড়ুয়া, প্রত্যয় চক্রবর্ত্তী, মুন্না সর্দার প্রমুখ। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তারা হচ্ছেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, জিতেন কান্তি গুহ, ঋষি বিশ্বাস।

এতে বক্তারা এ ৩ প্রার্থীর মধ্য থেকে একজনকে আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় জেলা ও উপজেলা আওয়ামী লীগের সুদৃষ্টি কামনা করেন। পরে ঐক্য পরিষদের সহ-সভাপতি তপন চৌধুরীর স্ত্রীর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *