মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০২-০৯ ০০:৩৩:৩২ || আপডেট: ২০১৯-০২-০৯ ০০:৩৩:৩২
চকরিয়া অফিস : নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে চকরিয়া উপজেলায়। উপজেলা নির্বাচন নিয়ে জলপনা কল্পনার শেষ নেই। মানুষের মুখে মুখে এখন কে পাচ্ছেন আওয়ামীলীগের মনোনয়ন ? শেষ পর্যন্ত যে নৌকা প্রতীক পায়, সেই বিজয়ী হবে এমনটা ধারণা সাধারণ ভোটারদের। এ নির্বাচনে আওয়ামীলীগের যে ক’জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী তার মধ্যে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীকে নিয়ে মাঠে বেশি গুঞ্জন রয়েছে। গিয়াস উদ্দিন চৌধুরী একজন দক্ষ সংগঠক হিসেবে পুরো কক্সবাজার জেলায় সুনাম রয়েছে। তিনি একজন সফল ব্যবসায়িও। তৃণমুলের কয়েকজন দলীয় নেতা জানান, দীর্ঘ ৩০বছর ধরে গিয়াস উদ্দিন চৌধুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আহবায়কের দায়িত্ব পালন করছেন। দক্ষ সংগঠক হিসেবে মাঠে শক্ত অবস্থান রয়েছে তার।
পাশাপাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসা করে গিয়াস উদ্দিন চৌধুরী আজ সফল। আর্থিকভাবে স্বচ্ছলও তিনি। ইউনিয়ন আওয়ামীলীগের নেতারা আরও বলেন, সততা ও দক্ষতা সঙ্গী করে চকরিয়ার মানুষকে তিনি কখনো ভুলেননি। বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে মামলা হামলা ও নির্যাতনের পরও তাকে ধমাতে পারেনি। ২০০৪সালে চকরিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান সাংসদ জাফর আলম জয়লাভ করেন। ওই নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন গিয়াস উদ্দিন চৌধুরী। পরবর্তীতে ২০১৪ সালে উপজেলা নির্বাচনে
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাফর আলমকে চেয়ারম্যানে নির্বাচিত হন এবং ২০১৬ সালে চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরীকে বিজয়ী করাতে অভিভাবকের ভূমিকা পালন করেন। সর্বশেষ গিয়াস উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলমকে বিজয়ী করতে সার্বিক ভূমিকা পালন করেন। এভাবে নিজেকে একজন দক্ষ সংগঠনক ও রাজনীতি নেতা হিসেবে গড়ে তুলেন। গত ২০বছর ধরে শুধু নিজ জন্মস্থান ফাঁশিয়াখালী ইউনিয়ন সহ চকরিয়াতে স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করেছেন। বর্তমান চকরিয়া উপজেলায় রাজনৈতিক অবস্থা, পরিবার এবং এলাকাবাসির দাবির মুখে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
সম্পূর্ণ পরিচ্ছন্ন, ভদ্র সামাজিক উদার মনোভাবের মানুষ গিয়াস উদ্দিন চৌধুরী। আগামী উপজেলা নির্বাচনে নৌকা প্রতীককে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী করার লক্ষ নিয়ে নেত্রীর নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছেন। উপজেলা নির্বাচনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তার রাজনীতিক ক্যারিয়ার দেখে জননেত্রী শেখ হাসিনা কখনো অমূল্যায়ন করবে না।