চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ের ৮,৭১৬জন শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ ক্যাপসুল

প্রকাশ: ২০১৯-০২-০৯ ২৩:৩৪:৪৮ || আপডেট: ২০১৯-০২-০৯ ২৩:৩৪:৪৮

 নূর হোসেন মামুন, কাপ্তাই : শিশুদের অপুষ্টি জনিত অন্ধত্ব দূর করতে সারা দেশের ন্যায় কাপ্তাই উপজেলার ১থেকে ৫বছর বয়সী ৭,৭১৬জন শিশুকে লাল রংঙের ও ৬ থেকে ১১মাস বয়সী ১হাজার শিশুকে নীল রংঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলাটির দূর্গম পাহাড়ের প্রত্যান্ত অঞ্চল সহ সর্বমোট ৮হাজার ৭’শ ১৬জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার সকালে বানৌজা (বাংলাদেশ নৌ বাহিনী জাহাজ) শহীদ মোয়াজ্জেম ঘাঁটির অধিনায়ক এম জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এসময় কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ অাহমেদ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপজ্জ্বল চাকমা, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ সহ অারও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *