চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে পিকনিকের বাসে তল্লাশি, ইয়াবাসহ আটক ৬

প্রকাশ: ২০১৯-০২-০৯ ১৮:৩৫:১৪ || আপডেট: ২০১৯-০২-০৯ ১৮:৩৫:১৪

বীর কন্ঠ ডেস্ক :

কক্সবাজারের টেকনাফ থেকে ফেরার পথে চট্টগ্রামে একটি পিকনিকের বাসে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই লাখ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। উদ্ধার হওয়া এ সব ইয়াবার মূল্য প্রায় ১২ কোটি টাকা। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে।

শনিবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু থেকে এ সব ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানিয়েছে, নিউ ক্লাসিক পরিবহনের বাসটি ৪০ জন যাত্রী নিয়ে গত মঙ্গলবার যশোরের পীরগাছা থেকে টেকনাফ পিকনিক করতে আসে। বাসের আরোহিরা সেন্টমার্টিন হয়ে কক্সবাজার আসার পথে ১০ হাজার ইয়াবার ২৪টি প্যাকেট গাড়িতে তুলে নেয়। যাত্রীদের কাপড়ের ব্যাগের সঙ্গে কৌশলে এ সব ইয়াবা আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে ওই বাসটিকে থামানো হয়। এরপর সেখানে তল্লাশি চালিয়ে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় পাচারকারী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মূলত পিকনিকের আড়ালে গাড়ির মালিক ইয়াবার ব্যবসা করেন। নতুন গাড়ি কেনার পর এলাকাবাসী ও আত্মীয়স্বজনদের কম টাকায় বেড়াতে নিয়ে আসেন আতিয়ার। তিনি যশোর থেকে বিমানে করে কক্সবাজার আসেন। ফেরার পথে নিজের বাসে করে ইয়াবা নিয়ে ফিরছিলেন।

পিকনিকের বাসের এক যাত্রী বলেন, যশোর থেকে জনপ্রতি দেড় হাজার টাকায় তিনদিনের পিকনিকে আমাদের কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনে নিয়ে আসা হয়। শুকবার রাতে গাড়িতে করে টেকনাফ থেকে চট্টগ্রাম হয়ে যশোর যাচ্ছিলাম। পথে র‍্যাব আটক করে ইয়াবা উদ্ধার করে। আমরা যাত্রীরা এ ব্যাপারে কিছু জানতাম না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *