চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অস্ত্রধারী জলপাই রং এর পোষাকে এরা কারা?

প্রকাশ: ২০১৯-০২-০৯ ২৩:৪৯:২৮ || আপডেট: ২০১৯-০২-০৯ ২৩:৪৯:২৮

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্গম সদর-লেমুছড়ি সড়কের তুলাতলী পাহাড়ী পথে এরা কারা ! এ নিয়ে পথচারী ও এলাকাবাসীর মনে আতংক ছড়িয়ে পড়েছে। যাদের পরনে খাঁকি কাপড়ের জলপাই রং এর পোষাক ও প্যান্ট,হাতে ভারী অস্ত্র ও পিঠে খাঁকি কাপড়ের ব্যাগ রয়েছে। সংখ্যা এরা অনেক। সব মিলে লোকজন বলাবলি করছে এরা সন্ত্রাসী হবে। শনিবার (৯ ফের্রুয়ারী) বাদে আছর থেকে এ পাহাড়ী সড়ক দিয়ে যাওয়ার সময় এসব অস্ত্রধারীকে পথচারি প্রত্যক্ষদর্শীরা দেখে। প্রত্যক্ষদর্শী এ সড়কে মটরবাইক চালক মো:ইব্রাহিম,মতিউর রহমান,শহীদুল্লাহসহ অনেকেই জানান তারা অন্যান্য দিনের মতো আজও এ সড়কে মটর বাইক চালাচ্ছিলেন। তারা লেবুছড়ি থেকে বিকেলে যাত্রি নিয়ে গর্জনিয়া বাজারের দিকে রওয়ানা দেয় যথারীতি। বাদে আছরের দিকে তারা পৌঁছে তুলাতলী-ভালুকখাইয়া এলাকায়।

এ সময় তারা দেখতে পান অনেক (কয়েক শত) অস্ত্রধারী নাইক্ষ্যংছড়ি-লেবু সড়ক দিয়ে পূর্বদিকে যাচ্ছে। যাদের গয়ে খাকিঁ পোষাক,শর্ট গান ও ব্যাগ। যাদের বয়স ১৬ থেকে ৩০ এর মধ্যেই হবে। তারা কোন যাত্রিকে হয়রানী করেনি। তারা নিশ্চুপ যাত্রার এক পর্যায়ে তুলাতলী পূর্বাংশ হয়ে উত্তর-পূর্ব দিকে যাচ্ছিলো। তারা আরো জানান এসব দৃশ্য তারা হতবাক বনে যায়। যাত্রিরা কাপতেঁ থাকে। আর আশপাশের লোকজন আতংক গ্রস্থ হয়ে পড়ে। অপর প্রত্যক্ষদর্শী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভাল্লুক খাইয়া গ্রামের বাসিন্দা হাসান আলী জানান,সে তার বাড়ির সামনে দিয়ে এ সব অস্ত্রধারীদের উত্তর দিকে যেতে দেখেছে। এরা অপরিচিত। সবাই পাহাড়ি যুবক। সবার হাতে ভারী অস্ত্র রয়েছে। তিনি আরো জানান, এ সব অস্ত্রধারী কারো সাথে কোন কথা বলেনি। তারা নিজের মতো করে ভাল্লুক খাইয়া গ্রাম হয়ে তুলাতলীর দিকে চলে যায় গতকাল শনিবার আছরের সময়।

এ বিষয়ে শনিবার সন্ধ্যায় জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন এ প্রতিবেদককে জানান,তিনি বিষয়টি তখনও জানেননি। তবে খোঁজ খবর নিবেন তিনি। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি জানান, তিনি বিষয়টি শুনার সাথে সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গোয়েন্দা সংস্থা গুলোকে খোজঁখবর নিতে বলেছেন। তারা তাকে দ্রুত বিষয়টি জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *