আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-০৯ ২৩:৫৯:২৬ || আপডেট: ২০১৯-০২-০৯ ২৩:৫৯:২৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদর প্রধান ডাকঘর সংলগ্নে আজ ১০ ফেব্রুয়ারী (রবিবার) হয়রত শাহ্সুফি মকবুল শাহ (রহ:)’র ৭৫তম বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহ অনুষ্ঠিত হবে। এতে খতমে কোরআন, খতমে গাউছিয়া ও খতমে খাজেগান, মাজারে গিলাফ শরীফ প্রদান, জিকির ও মিলাদ মাহফিল শেষে আখেরী মোনাজাতের মাধ্যমে তবারুক বিতরণ করা হবে। সারারাত দিন ব্যাপী এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হয়রত মকবুল শাহ (রহ:) ওরশ এন্তেজামিয়া কমিটি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবু ইউসুফ।
এতে প্রধান অতিথি থাকবেন পটিয়া পৌর মেয়র আলহাজ্ব হারুনুর রশিদ, বিশেষ অতিথি থাকবেন পটিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মুহাম্মদ পেযারু, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিল্পপতি মোহাম্মদ সোলায়মান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এম. খোরশেদ গণি, হযরতুল অল্লামা আলী হোসাইন আলকাদেরী, মুহাম্মদ হামিদুল হক, মোহাম্মদ আালাউদ্দীন আল কাদেরী, আলহাজ্ব জাকের হোসাইন আনোয়ারী, আদালত-খাসমহাল রোড ব্যবসায়ী সমিতি সভাপতি মো: দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ, মফিজুর রহমান, মোরশেদ হোসেন নিজামী, জালাল উদ্দীন মাস্টার সহ এতে আরো দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন উপস্থিত থাকবেন।
এতে সর্বমহলের উপস্থিতি কামনা করেছেন ওরশ এন্তেজামিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মো: জসীম উদ্দীন।