চট্টগ্রাম, , রোববার, ১ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় শনিবার এড. হরিসাধন দেব ব্রক্ষ্মণ’র নাগরিক শোক সভা

প্রকাশ: ২০১৯-০২-০৯ ০০:৪১:৪০ || আপডেট: ২০১৯-০২-০৯ ০০:৪১:৪০

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় ৯ ফেব্রুয়ারী শনিবার বিকেল ৩ টায় অ্যাডভোকেট হরিসাধন দেব ব্রক্ষ্মণ’র নাগরিক শোক সভা পটিয়া ক্লাব মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী।

সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি ও নাগরিক শোক সভা কমিটির চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন নাগরিক শোক সভা কমিটির সদস্য সচিব মাস্টার শ্যামল দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *