চট্টগ্রাম, , সোমবার, ২ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় হযরত শাহচান্দ আউলিয়া (রা:)’র পবিত্র বার্ষিক ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশ: ২০১৯-০২-০৯ ০০:৩৬:৪৩ || আপডেট: ২০১৯-০২-০৯ ০০:৩৬:৪৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় হযরত শাহচান্দ আউলিয়া (রা:)’র পবিত্র বার্ষিক ওরশ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে সংস্থার মিলনায়তনে এক প্রস্তুতি সভা ওরশ পরিচালনা কমিটির সভাপতি সভাপতি টি.কে গ্রুপের পরিচালক আলহাজ্ব খোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ারুল আলম চৌধুরী, সাবেক মেয়র ও কমিটির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম ও কমিটির নেতৃবৃন্দের মধ্যে এতে আরো বক্তব্য রাখেন আলহাজ্ব ফৌজুল কবির, আলহাজ্ব সোলায়মান চৌধুরী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, আলহাজ্ব কোব্বাত গণি, ম্যানেজার আবুল বশর, আলহাজ্ব মফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ব্যাংক ম্যানেজার আবদুল জলিল, শাহজাহান চৌধুরী, এখলাছ মিয়া, নুরুল ইসলাম, বেবীর বাপ, শহিদুল আলম, খায়ের আহমদ, মোছলেম উদ্দিন, রফিকুল ইসলাম, জাগির হোসেন, মোহাম্মদ হারুন, সরওয়ার আলম মাইজভান্ডারী প্রমুখ।

এতে আগামী ২০ ফেব্রুয়ারী পবিত্র ওরশ শরীফ সফল করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। এ সভায় সর্বসম্মতিক্রমে হযরত শাহচান্দ আউলিয়া ওরশ পরিচালনা কমিটির আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন টি.কে গ্রুপের পরিচালক আলহাজ্ব খোরশেদুল আলম, সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলহাজ্ব আনোয়ারুল আলম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম। এছাড়াও শীঘ্রই এতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *