জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১১ ০০:৩৯:১৪ || আপডেট: ২০১৯-০২-১১ ০০:৩৯:১৫
আনোয়ারা প্রতিনিধি: কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের সামাজিক সংগঠন প্রতিশ্রুতি সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।
প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি। বিশেষ অতিথি ছিলেন দক্ষিন জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সাইদুর রহমান সাহিদ, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ছৈয়দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের নিবেদিত কর্মী ইঞ্জিনিয়ার এম.এ মালেক প্রমুখ। পরে অতিথিরা দুস্থদের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করেন।