জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১১ ০১:০৪:৫২ || আপডেট: ২০১৯-০২-১১ ০১:০৪:৫২
আনোয়ারা প্রতিনিধি : কর্ণফুলীতে পাঁচ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কলেজ বাজার থেকে গত শনিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন,কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীর নুর হোসেনের পুত্র মো. বেলাল (২০) ও একই উপজেলার পশ্চিম মরিচ্যা গ্রামের সৈয়দ নুরের পুত্র মো.হাশেম (২৪)। কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ জানান,ইয়াবাসহ গ্রেপ্তার দুজন সড়ক পথে গাড়ি পাল্টানোর সময় গ্রেপ্তার হয়েছে। দুজনকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।