শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১১ ১৪:১৪:২৬ || আপডেট: ২০১৯-০২-১১ ২০:৩০:৫১
শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥
সাগর-রুনি হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে কেইউজে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের ৭ বছর আজ। দীর্ঘ ৬ বছরেও এ হত্যাকান্ডের কোন কুল কিনারা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
সোমবার (১১ ফেব্র“য়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের শাপলা চত্ত্বরে এই মানববন্ধনের আয়োজন করে,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন,খাগড়াছড়ির জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্য্য, কেইউজের সাধারণ সম্পাদক কানন আচার্য্য, প্রতিদিনের সংবাদ ও নিউজ টুডে প্রতিনিধি শংকর চৌধুরী, ৭১ টেলিভিশন প্রতিনিধি রূপায়ন তালুকদার, সাংবাদিক আল-মামুন প্রমূখ।
সারাদেশে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা হীনতায় ভুগছেন উল্লেখ করে বক্তারা বলেন,প্রতিদিন দেশের কোথাও না কোথাও গণমাধ্যমকর্মীরা কাজ করতে গিয়ে নির্যাতন ও হামলার শিকার হচ্ছেন। এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি সাগর রুনির পরিবারসহ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান কেইউজের নেতৃবৃন্দ।
এসময় দৈনিক যায়যায়দিন প্রত্রিকার জেলা প্রতিনিধি রিপন সরকার, যমুনা টেলিভিশন প্রতিনিধি শাহরিয়ার ইউনুস, চ্যানেলটুয়েন্টি২৪ টেলিভিশন প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক, সাংবাদিক আবু তৈয়ব, বিপ্লব তালুকদার, সাইফুল ইসলাম, মোফাজ্জল হোসেন ইলিয়াস, তাপস ত্রিপুরা, লাপ্র“ মারমাসহ কর্মসূচিতে জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিরা অংশ নেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্র“য়ারী রাজধানীর বাসায় খুন হয় সাংবাদিক দম্পতি সাগর-রুনি।