মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০২-১১ ০০:৩১:৪৭ || আপডেট: ২০১৯-০২-১১ ০০:৩১:৪৭
চকরিয়া অফিস : চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে গিয়াস উদ্দিন চৌধুরীকে চুড়ান্ত মনোনয়ন দেওয়ায় পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। রবিবার বিকাল ৩টায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ১২২জন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা দেন। বিকালের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর যুক্ত চিঠি গিয়াস উদ্দিন চৌধুরীর হাতে তুলে দেন। উপজেলায় গিয়াস উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর প্রতীক নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করারও ঘোষণা দেন।
অভিনন্দন জানিয়েছেন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পশ্চিমবড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মক্কী, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম জিকু, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, লক্ষ্যারচর ইউপি গোলাম মোস্তফা কাইছার, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল মতলব, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার। অন্যদিকে ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল এহেসান চৌধুরী, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলাল আজাদ, ফাশিয়াখালীর সভাপতি সাহাবউদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আবছার, সুরাজপুর-মানিকপুরের সভাপতি রুস্তম শাহরিয়ার, সাধারণ সম্পাদক হামিদ হোছাইন, কাকারার সভাপতি শওকত ওসমান চেয়ারমান, সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন, লক্ষ্যারচরের সভাপতি রেজাউল করিম সেলিম, সাধারণ সম্পাদক খ ম আওরঙ্গজেব বুলেট, কৈয়ারবিলের সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু, চিরিঙ্গার সভাপতি আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আহমদ কবির।