চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

টাকা ধার চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে ভাবিকে খুন

প্রকাশ: ২০১৯-০২-১১ ২০:৪২:৩২ || আপডেট: ২০১৯-০২-১১ ২০:৪২:৩২

বীর কন্ঠ ডেস্ক :

টাকা ধার চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে ভাবিকে খুন বসেন দেবর মো. ফরহাদ হোসেন লিমন। পরে ভাবির স্বর্ণালংকারসহ জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায়।

এমনকি ঘটনাকে ধামা-চাপা দেওয়ার জন্য চুরির ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টাও করে দেবর।

চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় গত ৮ ফেব্রুয়ারি একটি হত্যাকাণ্ডের আসামির বরাত দিয়ে এমন তথ্য জানায় পুলিশ।

সোমবার (১১ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও তদন্ত) আমেনা বেগম সাংবাদিকদের জানান, গৃহবধূ হাসিনা বেগমের কাছে টাকা ধার চেয়েছিল ফরহাদ হোসেন। সে টাকা না পেয়ে তাকে খুনের পরিকল্পনা করে। পরে সুযোগ পেয়ে ভাবিকে খুন করে মরদেহ পাশের একটি বাসায় নিয়ে লুকিয়ে রাখে। এমনকি ঘটনাটিকে চুরির ঘটনায় রূপান্তরের পরিকল্পনা করে।

পরে তার ভাই থানায় মামলা করার পরে পুলিশ তদন্তে নামে। পরে তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিলে সে ঘটনার বিষয়ে জানায়। তার দেওয়া তথ্য অনুযায়ী স্বর্ণালংকারসহ যাবতীয় জিনিসপত্র উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *