চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

ডাঃ আকাশকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইউএসটিসি এর সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ: ২০১৯-০২-১১ ০০:৫৭:৫৩ || আপডেট: ২০১৯-০২-১১ ০০:৫৭:৫৩

নীরব জসীম : চমেক’র তরুণ চিকিৎসক ডাঃ মোস্তফা মোর্শেদ আকাশের আত্মহত্যার প্ররোচনাকারী ঘাতক মিতু ও মিতুর পরিবারের অনন্যা সদস্য সহ সকল আসামীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) এর সাধারণ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অদ্য ৯ ফেব্রুয়ারি ইউএসটিসি চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডাঃ মোস্তফা মোর্শেদ আকাশ হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি নওশাদ আহমেদ হৃদয়, সৌরভ বিকাশ বড়–য়া, মনিরুল আজহার ফাহিম, আসমা বিনতে ইমাম শিরোপা, সুমাইয়া চৌধুরী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ডাঃ মোস্তফা মোর্শেদ আকাশ ছিলেন চট্টগ্রামের স্বনামধন্য মেডিকেল ভর্তি কোচিং “থ্রি ডক্টরস” এর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। তিনি ঘাতক মিতুর একাধিক পরকীয়ার কথা জানতে পেরে মানসিক ভাবে প্রচন্ড হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেন।

তিনি ছিলেন চট্টগ্রামের একজন সম্মানিত শিক্ষক। ছাত্র ছাত্রীদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার উৎস। তাঁর মত একজন মানুষ এভাবে জীবনের কাছে হেরে যাবেন, এটা মেনে নেয়া আসলেই কষ্টকর। একজন মানুষ কতটা অসহায়বোধ করলে এই দুনিয়া ছেড়ে দিতে বাধ্য হন তা হয়তো বলার অপেক্ষা রাখে না। মৃত্যুর আগে স্ত্রীর পরকীয়ার সকল প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সত্যকে সবার সামনে তুলে ধরেছিলেন ডাঃ আকাশ। হয়তো সাধারণের কাছে এটা নেহাত একটি আত্মহত্যা কিন্তু একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন এটা শুধু আত্মহত্যা ছিলো না। ছিলো প্রচন্ড মানসিক চাপে ভোগা একজন অভিমানী মানুষের সমাজকে দেয়া একটি শিক্ষা। এটা আত্মহত্যা ছিলো না এটা ছিলো হত্যা। বক্তারা ডাঃ আকাশের ঘাতক মিতু সহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *