চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য সঠিক জ্ঞান অর্জন করতে হবে : ডক্টর নূ.ক.ম আকবর হোসেন

প্রকাশ: ২০১৯-০২-১১ ০০:২৪:২৬ || আপডেট: ২০১৯-০২-১১ ০০:২৪:২৬

 প্রদীপ শীল, রাউজান : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান ইসলামী গবেষক ডক্টর নূ.ক.ম আকবর হোসেন বলেছেন, দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য সঠিক জ্ঞান অর্জন করতে হবে। তিনি বলেন এমন জ্ঞান অর্জন হতে হবে যেটি নিজ সমাজ, রাষ্ট ও পরকালের উপকারে আসে। তিনি গতকাল ৮ ফেব্রুয়ারী শনিবার রাতে রাউজান পশ্চিম ডাবুয়া গাউছিয়া দাখিল মাদ্রাসার ২৭তম সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু ফরহাদ চৌধুরী সাবুর সভাপতিত্বে এতে বার্ষিক প্রতিবেদন পেশ করেন পরিচালনা কমিটির সেক্রেটারী মুহাম্মদ শফিউল আজম। মাদ্রাসা শিক্ষক মাওলানা আফাজ উল্লাহর সঞ্চালনায় এতে ত্বকরির করেন মাওলানা জাফর উদ্দিন কামালী,মাওলানা জামাল উদ্দিন হোসাইনী।

উপস্থিত ছিলেন সাংবাদিক মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন,গাউছিয়া কমিটির নেতা মুহাম্মদ ফোরকান চৌধুরী,মাওলানা নুরুল ইসলাম রেজভী,মাওলানা সৈয়দ তৈয়বুর রহমান,মাওলানা আবুল বশর মাইজভান্ডারী,মাওলানা মুনসুর আলম আনছারী,হাফেজ মাওলানা নুরুল আবছার,প্রবাসী মাওলানা শফিউল আজম,মাওলানা তাজ মুহাম্মদ রেজভী,মুহাম্মদ আয়ুব প্রমুখ। মাহফিলে মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা নুর মোহাম্মদ রেজভীর অকাল মৃত্যুতে বিশেষ দোয়া মাহফিল করা হয়। বার্ষিক সালনা জলছায় বিভিন্ন ইভেন্টে জয়ী ছাত্র-ছাত্রীর মাঝে বার্ষিক পুরস্কারও প্রদান করা হয়। মাহফিল শেষে মিলাদ ও মোনাজাত অনুষ্টিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *