আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১১ ০০:৩৩:৩৭ || আপডেট: ২০১৯-০২-১১ ০০:৩৩:৩৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা এড. এম হোসাইন রানার মায়ের জানাজা সম্পন্ন হয়েছে। তার জানাজায় জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি ও আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে তার কবর জেয়ারত ও মাগফিরাত কামনা করেন পটিয়া থেকে বার বার নির্বাচিত সাংসদ মহান জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, এস. আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদ সহ নেতৃবৃন্দ।
এছাড়াও এ মহিয়সী নারীর মৃত্যুতে তারা সহ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জমান চৌধুরী, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এজাজ চৌধুরী, প্রচার প্রকাশনা সম্পাদক গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ, পটিয়া আমির ভান্ডার শরীফ আন্জুমানে শাহ আবু যুব কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি শহীদ শাহ মদ্দাজিল্লুহুল আলী, সাধারণ সম্পাদক মো: আবু তাহের, পটিয়া প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, ছাত্রলীগ নেতা কোরবান আলী, নাজমুল সাকের সিদ্দিকী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।