প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১১ ০০:২২:০২ || আপডেট: ২০১৯-০২-১১ ০০:২২:০২
প্রদীপ শীল, রাউজান: রাউজান হলদিয়া চাইল্ড কেয়ার একাডেমির নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টায় স্কুলের নিজস্ব জায়গায় দ্বীতল ভবনের উদ্বোধন করেন হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম বেলাল উদ্দিন।
উপস্থিত ছিলেন সাংবাদিক শফিউল আলম, মেম্বার মুহাম্মদ আলী,মহিলা মেম্বার নারগিছ আকতার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনসুর আলম, সাবেক ছাত্র নেতা প্রবাসী মুহাম্মদ আবুল মুনসুর, ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী হাসান মুরাদ রাজু, মাষ্টার আলমগীর, বিমল বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোসলেহ উদ্দিন কাউছার, মুহাম্মদ নজরুল ইসলাম,সাহাবুল ইসলাম সিকদার, বাবর মিয়া, আকতার হোসেন চৌধুরী, বাহাদুর,গিয়াস উদ্দিন চৌধুরী,গিয়াস উদ্দিন সওদাগর, মুহাম্মদ সাহাদত,মাওলানা আলমগীর, যুবলীগ নেতা ফারহান, নেজাম প্রমুখ।