আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০২-১১ ১৯:৫১:২৪ || আপডেট: ২০১৯-০২-১১ ১৯:৫১:২৪
আলাউদ্দিন,বীর কন্ঠ :
লোহাগাড়ায় প্রখ্যাত আলেম হযরত মাওলানা মোফাজ্জলুর রহমান (রহঃ) এর ১২৩তম ঘোড়দৌড় মেলা গতকাল ১০ ফেব্রুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী এই ঘোড়দৌড় মেলায় বিভিন্ন স্থান থেকে আসা মানুষের সমাগমে মেলা হয়ে উঠেছে জমজমাট। প্রতিবছরের মতো এবারও সব শ্রেণির মানুষের মিলন কেন্দ্রে পরিণত হয়েছে। মেলায় মৃৎশিল্পীদের তৈরি নানা রকম খেলনা ও প্রসাধনীর স্টল বসলেও ছিলনা নাগরদোলা।

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেশের বিভিন্নস্থান থেকে ঘোড়া আনা হয়। বিকালে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে মিষ্টি রোদে অন্যরকম এক আনন্দ উৎসবে মেতে ওঠেন হাজারো দর্শক।
ঘোড়দৌড় মেলা পারিচালক কমিটির আরফি মঈনুদ্দিন বলেন, ১২৩ বছর আগে এলাকার প্রখ্যাত আলেম হযরত মাওলানা মোফাজ্জলুর রহমান (রহঃ) এ ঘোড়দৌড় মেলা প্রবর্তন করেন।