প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১১ ০০:১৮:৪১ || আপডেট: ২০১৯-০২-১১ ০০:১৯:৫২
প্রদীপ শীল, রাউজান : রাউজান হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর ফকিরটিলা এলাকায় ফজলুল কবির চৌধুরী স্মৃতি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট রবিবার উদ্বোধন করা হয়েছে। দিবারাত্রি এই টুর্ণামেন্ট আয়োজন করে স্থানীয় সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান যুব প্রত্যাশা ক্লাব। ১৬টি টিম নিয়ে যাত্রা করা এই টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
খেলার উদ্বোধন করেন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খেলার প্রধান পৃষ্ঠপোষক জিয়াউল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুলুর আলম, আওয়ামীলীগ নেতা এসএম বাবর, মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস মাস্টার, আহসান হাবিব, ডা. সুজিত দত্ত, আজিম উদ্দিন, জামাল উদ্দিন, ইসমাইল সওদাগড়, এনামুল হক, শাখাওয়াত হোসেন পিকলু, আরিফুল ইসলাম চৌধুরী, কাজী জাহেদুল আলম, ইকবাল হোসেন চৌধুরী, ফরিদুল আলম, আবদুল কুদ্দুস জুনু, সৈয়দ রায়হান, আমির হোসেন, জয়নাল আবেদীন, মোঃ ওসমান, আবদুল কাদের, মোঃ মুরাদ, জাফর আলম, খোরশেদুল আলম প্রমূখ।
খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জমির উদ্দিন পারভেজ বলেন, ফজলুর কবির চৌধুরী একজন বড় মাপের নেতা ছিলেন। তিনি রাউজান কলেজ ও গহিরা শান্তির দ্বীপ প্রতিষ্ঠা করে শিক্ষার আলো প্রজ্জলন করেছে। যোগ্য নেতার উত্তরসূরী পুত্র ফজলে করিম রাউজানকে একটি আধুনিক ও শান্তির জনপদে পরিনত করেছে। অনুষ্ঠানের সভাপতি তরুণ আওয়ামীলীগ নেতা জিয়াউল হক সুমন বলেন, সবার আগে লেখাপড়ায় মনযোগী হতে হবে শিক্ষার্থীদের। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার প্রয়োজনীয়তা রয়েছে। তবে লেখাপড়া বাদ দিয়ে নয়। তিনি টুর্ণামেন্টের আয়োজন করায় প্রত্যাশা ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানান।