চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

হুইপ সহ বিভিন্ন সংগঠনের শোক : পটিয়ায় মুক্তিযোদ্ধা ফারুক আহমদের জানাজা সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০২-১১ ০০:৩৬:১৩ || আপডেট: ২০১৯-০২-১১ ০০:৩৬:১৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এড. আবদুর রশিদের বড় ভাই ও এড. মনিরুজ্জামান সুমন’র পিতা মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফারুক আহমদ (৬৭) গত ৮ ফেব্রুয়ারী রাতে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে———-রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বাজন এবং গুনগ্রাহী রেখে যান।

মরহুমার নামাজে জানাজা গত শনিবার বাদে জোহর পটিয়ার উত্তর খরনা ফকির পাড়া বদর আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। এসময় মহান জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র সামশুল আলম মাষ্টার, উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, খরনা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল আলী মঞ্জু, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এজাজ চৌধুরী, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ, সমাজসেবক আবুল কাশেম, মাওলানা আলা উদ্দিন আল কাদেরী, মাওলানা জয়নাল আবেদীন, ইউনিয়ন আ’লীগের সভাপতি সামশুল আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার নামাজের জানাজায় অংশ নেন।

তার ইন্তেকালে মহান জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মোছলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা জাপার সভাপতি সাবেক মেয়র সামশুল আলম মাষ্টার, যুগ্ম সম্পাদক ও পৌর জাপার সভাপতি সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম, পটিয়া প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রান, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম তোহা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *