মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০২-১২ ০০:১৫:৩১ || আপডেট: ২০১৯-০২-১২ ০০:১৫:৩১
চকরিয়া অফিস : আওয়ামীলীগের মনোনীত চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরীকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে মঙ্গলবার বিকাল তিনটায় চকরিয়ায় আসছেন। চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় শোকরানা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উক্ত শোকরানা সভা সফল করতে
চকরিয়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিকাল তিনটায় হারবাং ইনানী থেকে গিয়াস উদ্দিন চৌধুরীকে বরণ করা হবে। সোমবার সকালে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, আবু মুছা, মুজিবুল হক চৌধুরী রতন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, মিজবাউল হক, নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাষ্টার আবদুল জলিল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, উপ-প্রচার সম্পাদক সাইফুউদ্দিন মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাহাবউদ্দিন। অপরদিকে চকরিয়া উপজেলা ছাত্রলীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি পৌর কাউন্সিলর মুজিবুল হক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, পৌর শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, যুবলীগ নেতা আবদুছ সালাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:মারুফ, সাধারণ সম্পাদক আরহান মো: রুবেলসহ নেতৃবৃন্দরা।