চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় মুক্তিযোদ্ধা আবুল কালাম খানের শোকসভা

প্রকাশ: ২০১৯-০২-১২ ০০:২৮:৪৫ || আপডেট: ২০১৯-০২-১২ ০০:২৮:৪৫

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারার প্রবীণ আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কালাম খান স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার রাঙ্গাদিয়া বাজার চত্বরে এ সভার আয়োজন করে গোবাদিয়া ওয়ার্ড আওয়ামীলীগ। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম এ হান্নান চৌধুরী মঞ্জু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য ফজলুল করিম চৌধুরী বাবুল,বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্,উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য মো.আজিজুর রহমান। যুবলীগ নেতা মোহাম্মদ ইসমাঈলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সৈয়দ নুর,কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম,দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো.এমরান খান,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামাল সওদাগর,যুবলীগ নেতা আবদুল আউয়াল চৌধুরী মাসুদ,লিয়াকত আলী,টিটন কুমার শীল,কায়সার উদ্দিন,ছাত্রলীগ নেতা দিল মোহাম্মদ ও ইমরান হোসেন প্রমুখ।

মিলাদ ক্বেয়াম শেষে বিশেষ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ আজিজুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *