চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

কর্ণফুলীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি

প্রকাশ: ২০১৯-০২-১২ ০০:৩৭:০৪ || আপডেট: ২০১৯-০২-১২ ০০:৩৭:০৪

আনোয়ারা প্রতিনিধি : কর্ণফুলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর,একটি বাড়ি একটি খামার প্রকল্প, শাহমীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়উঠান ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে দৌলতপুর মরিয়ম আশ্রম আরসিসি সড়কের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামশুল তাবরীজ,উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি,বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল আলম,জুলধা ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদ ও আওয়ামীলীগ নেতা প্রকৌশলী এম এ মালেক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *