চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

গিয়াস উদ্দিন চৌধুরীকে বিজয় করুন, অপপ্রচার থেকে সরে আসুন

প্রকাশ: ২০১৯-০২-১২ ০০:১৭:৪৩ || আপডেট: ২০১৯-০২-১২ ০০:১৭:৪৩

চকরিয়া অফিস : বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় নির্বাচন পরিচালনা বোর্ড এর সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরীকে চুড়ান্ত মনোনয়ন দিয়েছেন। রবিবার সকালে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংবাদ সম্মেলনের মাধ্যমে গিয়াস উদ্দিন চৌধুরীর নাম ঘোষণা করেন। ঘোষণার পরপরই চকরিয়া উপজেলা আওয়ামীলীগ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগ, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার সৃষ্টি হয়েছে।
তৃণমুল সমর্থিত প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় সব শ্রেণী পেশার মানুষের মধ্যে জাগরণ তৈরী হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলের শীর্ষ মহলকে অভিনন্দন জানিয়েছেন। চকরিয়া উপজেলা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলায় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন। কিন্তু দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে কিছু বিপদগামী যুবক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদীকে বিদ্রোহী প্রার্থী এবং সড়কে কলা গাছ দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। মূলত বিএনপি-জামায়াতের অপরাজনীতি বাস্তবায়ন ছাড়া আর কিছু নয়। আবেগ দিয়ে সবকিছু হয় না। রাজনৈতিক কর্মী হলে রাজনৈতিক সিদ্ধান্তের প্রতি আনুগত্য থাকতে হবে। এধরণের সংগঠন বিরোধী কর্মকান্ড থেকে সরে আসার জন্য আহবান জানাচ্ছি।
যারা এ কাজে জড়িত, দ্রুততম সময়ে দলের কর্মকান্ডে মনোনিবেশ করুন। পাশাপাশি দলের মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরীকে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বিজয়ী করারও আহবান জানানো হয়। সোমবার বিকালে আপণ কমিউনিটি সেন্টারের এক সভায় যৌথভাবে বিবৃতি দেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, আবু মুছা, মুজিবুল হক চৌধুরী রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, মিজবাউল হক ও নজরুল ইসলাম,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, প্রচার সম্পাদক আবু মুছা, দপ্তর সম্পাদক মাষ্টার আবদুল জলিল, উপ-প্রচার সম্পাদক সাইফুউদ্দিন মামুন, সদস্য আমিনুল করিম,রুস্তম শাহরিয়ার, হামিদ হোছাইন, ছৈয়দ নুর মেম্বার, কামাল উদ্দিন মেম্বার, আজিম উদ্দিন, আলমগীর মেম্বার ও আনন্দ মোহন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *