প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১২ ২২:১৩:৫৭ || আপডেট: ২০১৯-০২-১২ ২২:১৯:৩৯
প্রদীপ শীল, রাউজানঃ গত বর্ষায় বন্যায় ক্ষত-বিক্ষত রাউজানের হলদিয়া ভিলেজ রোড ধুলা বালিতে অতিষ্ট করে তুলেছে। সরোজমিন পরিদর্শন কালে দেখা গেছে, আমির হাট বাজার হতে শুরু হওয়া সড়কটির প্রায় দুই কিলোমিটার পথ জুড়ে ধুলার মরণ যন্ত্রণা। নাক-মুখ চেপে চলাচল করছে পথচারী। গর্জ্জনীয়া থেকে হলদিয়া রাবার বাগান মূখ পষর্ন্ত সড়কটি করুণ অবস্থা। সেখান থেকে নতুন বাজার মূখ পষর্ন্ত সড়কটিতে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। স্কুল/ কলেজের শিক্ষার্থীরা ও চলাচলরত লোকজন প্রতিদিনের দুর্ভোগের কথা জানিয়েছে এ প্রতিবেদককে। হযরত ইয়াছিন শাহ স্কুলের ছাত্রী রোকসানা আক্তার বলেন, সড়কে বালুর ট্রাক ও জীপ চলাচল করে রাস্তাঘাট নষ্ট করছে। সড়কে হাঁটলে বালু ভর্তি ভারী ট্রাক চোখ মুখ অন্ধকার করে পেলে। লালচে ধরণের ধুলায় স্কুল পোষাক নষ্ট হচ্ছে প্রতিদিন।
একই ভাবে স্কুল ছাত্রী সুমি আক্তার, তানজুমান আরা, রুশমী খানম অভিযোগ করেন ১০/১২ টি অবৈধ বালু মহালের শত শত যানবাহন জন জীবণ অতিষ্ঠ করে তুলেছে হাজার হাজার মানুষকে। সড়ক পথে ধুলি বৃষ্টি প্রসঙ্গ স্থানীয় মাদ্রাসা শিক্ষক মওলানা দিদারুল আলম জানান, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী প্রতিটি সড়কের উন্নয়ন কাজে অক্লান্ত পরিশ্রম করছে। কিন্তু সত্তার খালে অবৈধ বালু উত্তোলনকারীদের যানবাহনে সব রাস্তা নষ্ট করছে। তিনি জানান, একদিকে বালু উঠানোর কারনে সত্তার ভাঙ্গন, অপরদিকে সড়ক পথে বালু ভর্তি ট্রাক ক্ষত-বিক্ষত করছে সড়কে অস্তিত্ব। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, সড়কটি যান চলাচল উপযোগি করতে ইটের খোসা ফেরা হয়েছে। ভারী যানচলাচল করায় ফেলানো ইটের খোসা পাউডারে পরিনত হয়েছে। এছাড়া বন্যার পানিতে প্রচুর বালু রাস্তায় জমাট হয়। পথচারীদের শরীরে বালু ও ইটের পাউডার মিশ্রিত ধুলা যান চলাচল করলে দুর্ভোগ সৃষ্টি করে। এ প্রসঙ্গে হলদিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান বিগত বর্ষায় বন্যার ঢলে হলদিয়া ভিলেজ সড়কটি ক্ষতির সমূখিন হয়। মাননীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী সড়কটির জন্য ইতিমধ্যে বরাদ্ধ দিয়েছে। টেন্ডার হওয়ার পর সড়কটি নতুন ভাবে কাজ শুরু হবে।