মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১২ ০০:১১:২১ || আপডেট: ২০১৯-০২-১২ ০০:১১:২১
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে নিজ ঘরেই আগুনে পুড়ে কঙ্কাল হয়েছে রাশেদা বেগম নামের এক বিধবা নারী। ঘটনাটি ঘটেছে ১০ ফেব্রুয়ারী গভীর রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারী গ্রামে। পুড়ে যাওয়া মহিলা রশিদা বেগম, (৫৫) স্বামী অছিয়র রহমান। ঘটনাটি ঘটে নিজ বসতঘরেই। মৃত রশিদার বোন জুবেদা ও সালেহা বেগম জানান, সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান বাড়ির ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছিল। এসময় ঘরের দরজা খুলে দেখে তার বোন আগুনে পুড়ে কঙ্কাল হয়ে গেছে।
পরে ঘটনাটি স্থানীয় ইউ.পি সদস্য মোঃ নুরুল আজিম, ও মহিলা সদস্য সাবেকুন্নাহারকে জানালে তারা ঘটনাস্থলে এসে বিষয়টি সাথে সাথে পুলিশ তদন্ত কেন্দ্রে জানায় তারা। এর পর খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ.কে.এম হাবিবুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে পুড়ে মহিলাটির মৃত্যু হয়েছে। তিনি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং পুড়ে যাওয়া লাশের সুরতহাল সম্পন্ন করেছেন। তবে আত্মীয় স্বজনের নিকট থেকে এখনো কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি এ বিষয়ে। এ প্রতিবেদক সরজমিনে গিয়ে তার নিকটতম আত্মীয় ¯^জন সহ আশপাশের লোকজনের সাথে কথা বলে জানতে পারেন,আগুনে পুড়ে যাওয়া রাশেদা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভোগছিলেন। তিনি সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে রাতে বাড়িতে এসে ঘরের ভিতরেই আগুন জ্বালিয়ে আগুন পোহাতো এবং তার বসার স্থানের চর্তুপার্শ্বে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে ধ্যান করত ও সারা রাত বিভিন্ন ধরনের জিকির করে শব্দ করত। কেউ এসব কাজে নিষেধ করলে রেগে যেত।
তারা মনে করেন, নিজ ঘরে জ্বালানো আগরবাতি ও মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়ে তার দেহে কাপড়ে আগুন লেগে তিনি মারা যান। তিনি একাই ঐ ঘরে বসবাস করতেন, অন্য কাউকে থাকতে নিষেধ করতেন তিনি। তাছাড়া আগুনে তার ঘরের কাপড় চোপড় সহ বিভিন্ন মালামাল ও পুড়ে ছাই হয়ে যায়। তবে থাকার ঘরটি মাটির হওয়ায় এ ঘরের চার দেয়াল অক্ষত রয়েছে।