মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১২ ০০:১৩:০৪ || আপডেট: ২০১৯-০২-১২ ০০:১৩:০৪
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী-নারিচবুনিয়া সড়কে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ যাত্রী আহত হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে গর্জন ছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন ইউনিয়নের নারিচবুনিয়া গ্রামের মাওলানা হাবিবুর রহমানের পুত্র আবুহুবাইব (৩০), রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াঙ্গাকাটা গ্রামের কালা মিয়ার পুত্র সোনা মিয়া (২৮), ও মো. আয়ুবের পুত্র আব্দুচ্ছালাম (২২)। আহতদের বাইশারী বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে আহদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক।
আহত মোটরসাইকেল চালক আবুহুবাইব জানান, রবিবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি বাইশারী বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে সড়কের গর্জন ছড়া ব্রিজ সংলগ্ন জাফর ম্যানাজারের বাড়ির কাছাকাছি পৌছলে বিপরীত দিক থেকে আসা ২টি অটোরিক্সা একে অপরকে ওভার টেকিং করতে গিয়ে আনোয়ার নামে অটোরিক্সা চালক আমার মটর সাইকেলের ধাক্কা দিলে ঘটনাস্থলে গাড়িটি উল্টে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। এসময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়।