আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১২ ২৩:০৯:৪৫ || আপডেট: ২০১৯-০২-১২ ২৩:১০:২২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার সুচক্রদন্ডী নীলকন্ঠ সংঘের উদ্যোগে ৩ দিনব্যাপী শ্রী শ্রী সরস্বতী পূজা ও প্রতিমা প্রদর্শণী উৎসব সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিজয় সেন গুপ্ত। প্রধান অতিথি ছিলেন মিলন মন্দির সমিতির সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস, প্রধান বক্তা ছিলেন মিলন মন্দিও সমিতির সহ-সভাপতি ঝন্টু কুমার দে, নীল কন্ঠের উপদেষ্টা বাদল দে, উপদেষ্টা প্রবীর সেন গুপ্ত, ২নং ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, পৌর যুবলীগ সদস্য আবদুল মান্নান, স্বেচ্ছাসেবকলীগ ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সুব্রত দে, পুস্পেন চক্রবর্ত্তী, জয় দে, রিমন দাশ, দূর্জয় দে, শুভ ভট্টাচার্য্য, সৈকত চৌধুরী প্রমুখ। এতে বক্তারা বলেন, শিক্ষার মাধ্যমে আলোকিত সমাজ গড়ার প্রেরণা নিয়ে মা সরস্বতির আগমন ঘটেছিল। তারা অবক্ষয়মুক্ত সমাজ বিনির্মাণে সকলকে সুশিক্ষিত জাতি গঠনে একযোগে কাজ করার আহবান জানান।