আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১২ ২২:৪৮:১৯ || আপডেট: ২০১৯-০২-১২ ২২:৪৮:১৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার হাবিলাসদ্বীপ সর্দ্দার পাড়া নিউ স্টার ক্লাবের উদ্যোগে সরস্বতি পূজা উপলক্ষে ৩ দিন ব্যাপী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাবিলাসদ্বীপ ব্যাংকের মাঠে সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি স্বপন সর্দ্দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি নুরুল হাকিম, প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি ঋষি বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবু ছালেহ চৌধরী, ইউনিয়ন আ’লীগ সভাপতি মৃদ্যুল কান্তি নন্দী, হাবিলাসদ্বীপ ইউনিয়ন সমাজ কল্যাণ সংসদ সভাপতি ইঞ্জিনিয়ার কণক চৌধুরী, পটিয়া পৌরসভা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি বিশ্বজিৎ দাশ, ৮নং ওয়ার্ড হাবিলাসদ্বীপ ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক লিটন মজুমদার বাবু, হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ পূজা উদ্যাপন পরিষদ সাধারণ সম্পাদক ডা. অপু চক্রবর্ত্তী, পটিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক তাপস কুমার দে, পটিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদ অর্থ সম্পাদক মাধাই চন্দ্র নাথ, ৮নং ওয়ার্ড হাবিসলাদ্বীপ ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য নিপুর নন্দী, বক্তব্য রাখেন হাবিলাসদ্বীপ সর্দ্দার পাড়া নিউ স্টার ক্লাব সভাপতি শ্রী স্বপন সর্দ্দার, সহ-সভাপতি শ্রী রাজু সর্দ্দার, সাধারণ সম্পাদক শ্রী সুনক সর্দ্দার, সহ-সাধারণ সম্পাদক শ্রী দয়াল সর্দ্দার প্রমুখ।
এতে প্রধান অতিথি জাতীয় শ্রমিক লীগ দক্ষিণ জেলা সভাপতি নুরুল হাকিম বলেন, বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনায় সুশিক্ষিত ও আলোকিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। যা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।