আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০২-১২ ০০:০৫:৪৫ || আপডেট: ২০১৯-০২-১২ ০০:০৫:৪৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : ঢাকাস্থ পটিয়া সমিতির সাধারণ সম্পাদক ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল আলী মঞ্জুর পিতা ব্রিটিশ সেনা বাহিনী ও বাংলাদেশের সাবেক ইপিআর সদস্য হাজী খুইল্যা মিয়া চৌধুরী গুরুত্বর অসুস্থ হয়ে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, হাজী খুইল্যা মিয়া চৌধুরী একজন দেশ প্রেমিক বীর সৈনিক ছিলেন। তিনি ব্রিটিশ ও জাপানের যুদ্ধে তৎকালীন ব্রিটিশ সরকারের অধীনে সেনা সদস্য হিসেবে বীরত্বের সাথে যুদ্ধে অংশ নেন। এছাড়াও তিনি বাংলাদেশ স্বাধীন হলে একজন ইপিআর সদস্য হিসেবে দেশ গঠন কাজে অংশ নেন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের একজন পেনশন ভোগী সৈনিক হিসেবে সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধা ভোগ করছেন। বর্তমানে তিনি একজন (অব:) সৈনিক হিসেবে সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছেন।