চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে নিজামপুরে মাইক্রোবাসে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৩

প্রকাশ: ২০১৯-০২-১২ ১০:৩০:০২ || আপডেট: ২০১৯-০২-১২ ১০:৩০:০২

এম মাঈন উদ্দিন,মিরসরাই : মিরসরাইয়ের নিজামপুরে মাইক্রোবাসে অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে ৩ যাত্রী। এসময় মাইক্রোবাসে থাকা অপর যাত্রীরাও গুরুতর আহত হয়। আজ সকাল ৭ টার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুর রহমান (৬০), বিবি কুলছুম (৫৫) ও মাইক্রোর চালক। তাঁর পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন আবুল কালাম, মোঃ রাশেদ, মোঃ মালেক, মোঃ হাসান। তাদের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার হাসনাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামে। দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা চালিয়েছে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ টিম।

জানা গেছে, নিহত ও আহতরা তাদের স্বজন বিদেশ থেকে আসা স্বপনকে আনতে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে যাচ্ছিলো। মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা রবিউল আজম রবিন জানান, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে মাইক্রোবাসটি আটকে যায়।

এরপর চলন্ত অবস্থায় মাইক্রোতে অাগুন ধরে গেলে ঘটনাস্থলে ৩জন মারা গেছে। আমরা খবর পেয়ে দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *