চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

শিক্ষার গুনগত মানোন্নয়নে একযোগে কাজ করতে হবে : পটিয়ার হাবিলাসদ্বীপ হাই স্কুলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এজেডএম নাসির

প্রকাশ: ২০১৯-০২-১২ ২২:৩৫:২৮ || আপডেট: ২০১৯-০২-১২ ২২:৩৫:২৮

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং ১৯৯৬ এর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ.জেড.এম নাসির উদ্দিন কে সংবর্ধণা প্রদান করা হয়েছে। তিনি গতকাল হাবিসলাদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর অফিস কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মুজিবুর রহমান খান, সদস্য আহমদ কবির বাবুল, রতন মহাজন, লিপিকা চৌধুরী, প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর আলী, সহকারী প্রধান শিক্ষক সমীর কান্তি বড়ুয়া, সি. শিক্ষক মোহাম্মদ সেলিম, মো. কমর উদ্দিন, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ।

এসময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ.জেড.এম নাসির উদ্দিন বলেন, প্রাচীন এ বিদ্যাপীঠে মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্ঠা চালাতে হবে। তিনি অবক্ষয়মুক্ত সমাজ বিনির্মাণের জন্য সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক সৃষ্টি করার জন্য শিক্ষার সাথে জড়িতদের প্রতি আহবান জানিয়ে বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তিনি শিক্ষার মাধ্যমে বাংলাদেশের বর্তমান অগ্রযাত্রার ভূঁয়শী প্রশংসা করে বলেন, শুধু বড় বড় অবকাঠামো গড়ে তুললে হবে না শিক্ষার মান ধরে রাখতে হবে। তিনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করার জন্য শিক্ষক সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *